৫ মামলায় জামিনের পরপরই শোন অ্যারেস্ট আইভী
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে নতুন করে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ইন্টেরিয়র মিস্ত্রি সেলিম মণ্ডলকে পুড়িয়ে হত্যার অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা মামলায় আদালতের মাধ্যমে তাকে গ্রেপ্তার দেখানো হয়। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী। পৃথক পাঁচ মামলায় জামিন পাওয়ার পরদিনই তাকে আবারও গ্রেপ্তার দেখানো হলো। এ নিয়ে তার বিরুদ্ধে ১১টি মামলা হলো।