সারাদেশে ছড়াচ্ছে হাম, সর্বোচ্চ সংক্রমণ ঢাকায়
দেশের হাসপাতালগুলোতে বাড়ছে হামে আক্রান্ত শিশুদের সংখ্যা। এরই মধ্যে মৃত্যু হয়েছে অনেক শিশুর। ঢাকাসহ সারাদেশে ছড়িয়েছে সংক্রমণ। সবচেয়ে বেশি আক্রান্ত ঢাকা বিভাগে। সোমবার (৩০ মার্চ) স্বাস্থ্য বিভাগ সূত্রের বরাতে বণিক বার্তার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।