১০ বছর বয়সেই সংসারের হাল ধরেছে ছোট্ট আরমান
যে বয়সে বই-খাতা হাতে স্কুলে যাওয়ার কথা, সেই বয়সেই জীবিকার তাগিদে ভ্যানের হ্যান্ডেল ধরেছে ১০ বছরের শিশু আরমান। বাবার ছেড়ে চলে যাওয়া আর মায়ের দূরে কাজ করার কারণে ছোট দুই ভাই ও নানা-নানীর সংসারের দায়িত্ব এখন তার ছোট্ট কাঁধে।