যুদ্ধ ইরানকে সমরশক্তিতে আরও সুসজ্জিত করেছে
ইরানের বিরুদ্ধে দীর্ঘ সামরিক অভিযান চালিয়েও দেশটিকে পুরোপুরি দুর্বল করা যায়নি, বরং যুদ্ধের মধ্যেই তেহরান আরও বিপজ্জনকভাবে নিজেদের অবস্থান গুছিয়ে নিয়েছে। এমন মন্তব্য উঠে এসেছে ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের এক বিশ্লেষণে। সেখানে বলা হয়েছে, যুদ্ধ ইরানকে ধ্বংস করেনি; বরং দেশটি নিজেদের সামরিক কাঠামো, আঞ্চলিক জোট এবং কৌশলগত অবস্থান আরও শক্ত করেছে।