সরকারি প্লট ও ডিউটি-ফ্রি গাড়ি নেবেন না সংসদ সদস্যরা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচিতরা শপথ নেওয়ার দিনই এক বড় সিদ্ধান্ত নিয়েছে দল। সংসদীয় দলের প্রথম সভায় সিদ্ধান্ত হয়েছে, দলীয় কোনো সংসদ সদস্য ডিউটি-ফ্রি সুবিধায় গাড়ি নেবেন না এবং সরকারি বরাদ্দের কোনো প্লট গ্রহণ করবেন না।