সশস্ত্র হামলায় বিএনপি কর্মী নিহত, আশঙ্কাজনক অবস্থায় ছেলেসহ ৫
খুলনার তেরখাদা থানার মধুপুর উত্তর পাড়ায় সন্ত্রাসী হামলায় নূরে শেখ নামের এক স্থানীয় বিএনপি কর্মী ও কৃষক নিহত হয়েছেন। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। অন্যদিকে এ হামলায় তার ছেলেসহ আরও পাঁচজন গুরুতর আহত হয়ে বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।