সাংবাদিককে হুমকি দিলেন অধ্যক্ষ, বরখাস্ত করল কর্তৃপক্ষ
সাংবাদিকের ওপর হুমকি প্রদানের অভিযোগে এক কলেজ অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত করেছে সংশ্লিষ্ট শিক্ষা কর্তৃপক্ষ। জানা গেছে, কলেজে অনিয়ম-দুর্নীতির খবর সংগ্রহ করতে গিয়ে ওই সাংবাদিক হুমকির মুখে পড়েন। ঘটনার পর সামাজিক ও গণমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিলে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে দ্রুত তদন্ত শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়।