ছোট দলের কাছে হেরে টুর্নামেন্ট থেকেই বাদ আর্সেনাল
প্রতি মৌসুমেই ধারণা করা হয় আর্সেনাল সম্ভাব্য সব শিরোপা জিতবে। কিন্তু মৌসুম শেষে কেবলই আফসোস দেখা যায় আর্সেনাল শিবিরে। ঠিক ওই নিয়মেই এফএ কাপের কোয়ার্টার ফাইনালের গল্পটা লেখা ছিল। দারুণ ফর্মে থাকা আর্সেনাল যেখানে স্বাভাবিকভাবেই ফেবারিট হিসেবে মাঠে নেমেছিল, সেখানে ম্যাচ শেষে হাসি ফুটেছে সাউদাম্পটনের মুখে। ২-১ গোলের চমকপ্রদ জয়ে সেমিফাইনালের টিকিট কেটে নিয়েছে তারা।