কেন সাগরে মিলছে না ইলিশ?
কক্সবাজার উপকূলে এখন ইলিশের ভরা মৌসুম চলছে। কিন্তু আশানুরূপ ইলিশ মিলছে না জেলেদের জালে। গত বছর এই সময়ে গড়ে ৮০০ থেকে ৯০০ গ্রামের ইলিশ ধরা পড়লেও এবার সেই আকার নেমে এসেছে ৩০০ থেকে ৪৫০ গ্রামে। অনেক ট্রলারে ইলিশ মিলছেই না। জেলেদের দাবি গত ১০ বছরে এমন সংকট দেখা যায়নি।