সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের জামিন
মোহাম্মপুর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় পুলিশ রিপোর্ট দাখিল হওয়া পর্যন্ত এজাহারভুক্ত আসামি সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে জামিন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আরিফুর রহমান এ জামিন মঞ্জুর করেন।