গণভোট না মানলে আন্দোলনের মুখে সরকারের পতন হবে: সাবেক ছাত্রদল নেতা লাল্টু
জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ড. মো. সাহাবুদ্দিন লাল্টু বলেছেন, গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি করলে আন্দোলনের মুখে বর্তমান সরকারের পতন হবে। একবার পতন হলে আর কখনো তারা ঘুরে দাড়াতে পারবে না। সোমবার (৩০ মার্চ) নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এসব কথা বলেন।