ক্রিমিয়ায় রুশ সামরিক বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত
ক্রিমিয়ায় রাশিয়ার একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে এতে থাকা ২৯ জন নিহত হয়েছেন। নিয়মিত একটি ফ্লাইট চলাকালে স্থানীয় সময় মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে অ্যান-২৬ বিমানটির সঙ্গে কর্তৃপক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয় এবং পরে অনুসন্ধান ও উদ্ধার অভিযানের মাধ্যমে ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় রুশ বার্তা সংস্থা তাস ও রিয়া-নভস্তিকে এসব তথ্য জানিয়েছে।