সার নিয়ে বড় সংকটে পড়তে পারে বাংলাদেশ?
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাংলাদেশে সার ও জ্বালানি সরবরাহ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে সৌদি আরব ও কাতার থেকে আমদানিনির্ভর সার সরবরাহ বাধাগ্রস্ত হলে দেশের কৃষি উৎপাদনে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। যদিও সরকারের দাবি, বর্তমানে দেশে পর্যাপ্ত সার মজুত রয়েছে এবং তা দিয়ে প্রায় এক বছর চাহিদা মেটানো সম্ভব।