৪৪ বার ম্যাচসেরা সাকিব, এখন শীর্ষে পৌঁছানোর লক্ষ্য
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সেন্ট কিটস অ্যান্ড প্যাট্রিয়টসের বিপক্ষে ব্যাট ও বলে সমান আধিপত্য দেখালেন সাকিব আল হাসান। ২ ওভারে ১১ রান দিয়ে ৩ উইকেট ও ব্যাট হাতে ১৮ বলে ২৫ রানের ইনিংস খেলে ম্যাচসেরা নির্বাচিত হন তিনি। এটি তাঁর টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৪৪তম ম্যাচসেরা পুরস্কার, আন্দ্রে রাসেলের সঙ্গে যৌথভাবে যা পঞ্চম সর্বোচ্চ।