রাজধানীতে দিনেদুপুরে যুবদল নেতাকে হত্যাচেষ্টা
রাজধানীর দক্ষিণখান থানাধীন চৈতির মোড় এলাকায় প্রকাশ্য দিবালোকে এক যুবদল নেতা ও ব্যবসায়ীকে পিস্তল ঠেকিয়ে অপহরণ ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই লোমহর্ষক ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ার পর পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।