টেকনাফে হাতির করিডোরে সীমানা প্রাচীর, হুমকিতে জীববৈচিত্র্য
কক্সবাজারের টেকনাফে সংরক্ষিত বনাঞ্চলে বন্যহাতির চলাচলের গুরুত্বপূর্ণ করিডোরের মধ্যে প্রায় ৫ মিটার উঁচু ও ১৩৭ মিটার দীর্ঘ একটি ইটের সীমানা প্রাচীর নির্মাণ অব্যাহত রয়েছে। বনাঞ্চলের ভেতরে স্থায়ী অবকাঠামো নির্মাণের ফলে হাতির স্বাভাবিক চলাচল বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি জীববৈচিত্র্য ও পরিবেশগত ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।