সূর্যমুখী চাষে স্বপ্ন দেখছেন সিরাজগঞ্জের কৃষকরা
সিরাজগঞ্জে দিন দিন বাড়ছে সূর্যমুখী চাষের পরিধি। কম খরচে বেশি লাভ এবং ভোজ্যতেলের চাহিদা পূরণে সম্ভাবনাময় এই ফসল কৃষকদের স্বাবলম্বী হওয়ার নতুন দিগন্ত উন্মোচন করছে। বাজারে ভালো দাম পাওয়ায় জেলার বিভিন্ন উপজেলায় কৃষকেরা ঝুঁকছেন সূর্যমুখী আবাদে। ফলে বদলে যাচ্ছে জেলার কৃষির চিত্র।