নির্বাচনে পেশাদারি আচরণের নির্দেশ সেনাপ্রধানের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে কক্সবাজার এরিয়া পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) তিনি কক্সবাজারের বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্রের সম্মেলন কক্ষে উর্ধ্বতন পর্যায়ের সামরিক কর্মকর্তা, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।