ফ্লাইট জটিলতায় রোমে আটকা বাংলাদেশি ফুটবলার
ফ্লাইট জটিলতায় ইতালির রোমে আটকা পড়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার সৈয়দ কাজেম শাহ। কানাডার টরন্টো থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এরপর দীর্ঘ সময় বিমানের ভেতর অপেক্ষা করতে হয় যাত্রীদের।