স্মিথ নিজেও ধরে নিয়েছিলেন, ব্যাটে লেগেই আউট হয়েছেন!
ডারউইন টেস্টের প্রথম দিন পুরোটা মাঠে থাকতে পারেনি মাইটি অস্ট্রেলিয়া। তার আগেই ১৯৮ রানে অলআউট হয়েছে তারা। দলের হয়ে সর্বোচ্চ ৭১ রান করেছেন স্টিভ স্মিথ। তবে তার ইনিংসটা ছিল নাটকীয়তায় ভরা। ব্যক্তিগত ২ রানে স্লিপে ক্যাচ দিয়ে জীবন পাওয়ার পর বাংলাদেশের রিভিউতে আউট ভেবে ড্রেসিংরুমের পথেও হাঁটা শুরু করেছিলেন তিনি। শেষ পর্যন্ত প্রযুক্তির সিদ্ধান্তে বেঁচে যান সেই স্মিথই।