আর্জেন্টিনা কোচকে ‘মিথ্যুক’ বললেন ওলমো, ফিরিয়ে দিলেন ক্ষমা
বিশ্বকাপ ফাইনালের পর আর্জেন্টিনা-স্পেনের উত্তেজনা এখনো থামেনি। আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালা প্রকাশ্যে ক্ষমা চাইলেও, সেই ক্ষমা গ্রহণ করতে রাজি নন স্পেন ও বার্সেলোনার মিডফিল্ডার দানি ওলমো। তার দাবি, আয়ালা ক্ষমা চাওয়ার পাশাপাশি ঘটনার জন্য অজুহাতও দিয়েছেন।