হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১১৮০
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিনজনই সিলেট বিভাগের। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ১১০ জনের শরীরে। এ ছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন আরও ৭০ জন।