রাবিতে বিজু, বৈসু ও সাংগ্রাইয়ে ছুটির দাবিতে উপাচার্যকে স্মারকলিপি
পাহাড়ি আদিবাসীদের প্রধান সামাজিক উৎসব বিজু, বৈসু, সাংগ্রাই, সানগ্রাইন, সাংক্রান, চাংক্রান উপলক্ষ্যে আগামী ১২ থেকে ১৬ এপ্রিল ছুটি ঘোষণা এবং ওই দিনগুলোকে ছুটি হিসেবে অ্যাকাডেমিক ক্যালেন্ডারে যুক্ত করার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম বরাবর দুই দফা দাবি-সংবলিত স্মারকলিপি জমা দেয় পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, রাজশাহী মহানগর শাখা।