সড়কে গাছ রেখেই চলছে কার্পেটিং, দুর্ঘটনার আশঙ্কা
সড়কে গাছ রেখেই চলছে কার্পেটিংয়ের কাজ। এমন চিত্র দেখা যায় লালমনিরহাটের পাটগ্রামের একটি সড়কে। এমন অবস্থায় সড়ক কার্পেটিংয়ের কাজে অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ফারিয়া কনস্ট্রাকশনের বিরুদ্ধে। রাস্তা থেকে গাছ অপসারণ না করায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা স্থানীয় ও পথচারীদের।