হজ চলাকালীন ভিসা নিয়ে সৌদির নতুন সিদ্ধান্ত
পবিত্র হজ পালনের জন্য হজ ভিসা ছাড়া অন্য কোনো ভিসা বৈধ নয়। এছাড়া বাইরে থেকে আগত মুসল্লিদের জন্য এই নিয়ম প্রযোজ্য হবে জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। রোববার (১২ এপ্রিল) এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, হজ পালনের জন্য সরকারিভাবে অনুমোদিত একমাত্র উপায় হলো হজ ভিসা।