মেসি ছাড়াই হন্ডুরাসের বিপক্ষে দাপুটে জয় আর্জেন্টিনার
বিশ্বকাপের আগে নিজেদের ছন্দ আর আত্মবিশ্বাস আরও একবার ঝালিয়ে নিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ২০২৬ ফিফা বিশ্বকাপের প্রস্তুতি পর্বে হন্ডুরাসের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২-০ গোলের জয় পেয়েছে লিওনেল স্কালোনির দল।