ভিয়েতনামে পর্যটকবাহী নৌকা ডুবে ৩৪ জন নিহত
ভিয়েতনামের বিখ্যাত পর্যটন কেন্দ্র হা লং বে-তে ভয়াবহ বজ্রঝড় ও শিলাবৃষ্টির মধ্যে পর্যটকবাহী একটি নৌকা ডুবে গিয়ে অন্তত ৩৪ জনের প্রাণহানি ঘটেছে। এখনো নিখোঁজ রয়েছেন আরও কয়েকজন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এবং সংবাদ সংস্থা ভিএনএক্সপ্রেস জানিয়েছে, শনিবার (১৯ জুলাই) স্থানীয় সময় বিকেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।