চাঁদপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় গভীর রাতে নিজ ঘরে এক বৃদ্ধা নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম রোকেয়া বেগম (৭০)। পুলিশ জানিয়েছে, তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার পর থেকে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। হত্যাকাণ্ডের কারণ এখনো স্পষ্ট নয়, তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।