যাত্রী সেজে অতিরিক্ত ভাড়া আদায় হাতেনাতে ধরলেন ইউএনও
সিরাজগঞ্জের কাজিপুরে যাত্রী সেজে বাস কাউন্টারে উপস্থিত হয়ে অতিরিক্ত ভাড়া আদায় হাতেনাতে ধরেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। এ সময় অতিরিক্ত ভাড়া নেওয়ার দায়ে কাউন্টার মালিককে জরিমানা করা হয়েছে এবং যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হয়।