প্রেমিকাকে সঙ্গে নিয়েই খুনের ছক করেন শুটার ফয়সাল
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে খুনের পরিকল্পনায় অংশ নেন চারজন। কিলিং মিশনের প্রধান শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান, তার প্রেমিকা মারিয়া আক্তার লিমা, সহযোগী মোটরসাইকেল চালক আলমগীর হোসেন ও আরও এক নারী কীভাবে হাদিকে খুন করবেন সেই ছক কষেন।