হাম রোগী ফেরত নয়, যে নির্দেশ দিল স্বাস্থ্য অধিদপ্তর
হাম রোগীর চাপ সামাল দিতে দেশের সব সরকারি হাসপাতালকে শয্যা বাড়ানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শয্যা সংকট দেখিয়ে কোনো হাসপাতাল থেকে হাম বা হাম-উপসর্গের রোগীকে অন্যত্র ফেরত পাঠানো যাবে না বলেও স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।