হামের উপসর্গ নিয়ে আরও ১৬ মৃত্যু
দেশে রোববার (২৪ মে) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে এক হাজার ৪৩৪টি শিশু। এদিন বিকেলে হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর।