বিশ্বকাপের শুরুতেই দুঃসংবাদ পেল শ্রীলঙ্কা
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে বড় ধাক্কা খেল শ্রীলঙ্কা। দলের অন্যতম তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা হ্যামস্ট্রিং চোটের কারণে পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন। এমন দুঃসংবাদই লঙ্কান শিবিরে বেশ উদ্বেগ ছড়িয়েছে। হাসারাঙ্গার পরিবর্তে স্কোয়াডে ডাক পেয়েছেন লেগ-স্পিনার দুশান হেমন্ত।