হিমঘরে ওসমান হাদি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে রাখা হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মসজিদে নেওয়ার কথা ছিল। কিন্ত তার মরদেহবাহী বিমান ঢাকা অবতরণের পর পরই এই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়।