এনসিপির আহ্বায়ককে জুতাপেটা করার হুমকি
গাইবান্ধায় এনসিপির জেলা আহ্বায়ক খাদেমুল ইসলাম খুদি’কে প্রকাশ্যে জুতাপেটা এবং রাজনীতি থেকে বিতাড়নের সতর্কবার্তা দিয়েছেন জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামি জিম। একই সঙ্গে এনসিপির উত্তরাঞ্চলের মুখপাত্র সারজিস আলমকেও কড়া ভাষায় সতর্কবার্তা দিয়েছেন তিনি। বুধবার (১১ মার্চ) রাত প্রায় ১১টার দিকে নিজের ফেসবুক পেজ থেকে লাইভে এসে এসব মন্তব্য করেন জিম। প্রায় ১১ মিনিট ১৫ সেকেন্ড এবং ১৭ মিনিট ৪ সেকেন্ডের দুটি লাইভে তিনি এসব বক্তব্য দেন।