মরিনহো ফিরছেন রিয়ালে? নিজেই ভাঙলেন নীরবতা
হোসে মরিনহো আবারও ফিরছেন সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদে! এমন গুঞ্জনে কয়েকদিন ধরেই সরগরম ফুটবল দুনিয়া। স্প্যানিশ মিডিয়াগুলো তো একধাপ এগিয়ে সম্ভাব্য চুক্তির মেয়াদ, দরদাম; সবকিছু নিয়েই বিশদ আলোচনা শুরু করে দিয়েছে। অনেকেই ধরে নিয়েছিলেন, সান্তিয়াগো বার্নাব্যুতে আবারও দেখা যাবে ‘স্পেশাল ওয়ান’-কে।