বিএনপি নেতাকর্মীদের মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ
খুলনার তেরোখাদা উপজেলার মধুপুর গ্রামে বোমা নিক্ষেপ করতে গিয়ে নিজের বোমা বিস্ফোরণে মামুন মোল্যা নামে এক যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানোর অপচেষ্টা চলছে বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও হয়রানি বন্ধের দাবিতে শনিবার দুপুরে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।