৪৫তম বিসিএস: মেলেনি যোগ্য প্রার্থী, ৫০২ পদ ফাঁকা
৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বিজ্ঞপ্তিতে দুই হাজার ৩০৯টি পদ থাকলেও যোগ্য প্রার্থী না পাওয়ায় নিয়োগ সুপারিশ করা হয়েছে মাত্র এক হাজার ৮০৭ জনকে। ফলে বিজ্ঞাপিত পদের মধ্যে ৫০২টি ক্যাডার পদ ফাঁকাই থেকে গেছে।