চট্টগ্রামে ‘উইন্টার ইজ কামিং’ ব্যানার কারা লাগাল?
শীত বিদায় নেওয়ার সময়েই চট্টগ্রাম নগরের বিভিন্ন মোড়ে হঠাৎ চোখে পড়ছে ব্যতিক্রমী ব্যানার। জনপ্রিয় টিভি সিরিজ গেম অব থ্রোনস’র বহুল পরিচিত সংলাপ ‘উইন্টার ইজ কামিং’ বড় অক্ষরে লেখা এসব ব্যানারে সিরিজের চরিত্র জন স্নো’র জায়গায় দাঁড়িপাল্লা হাতে তলোয়ার ধরার ভঙ্গিতে প্রদর্শিত হয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।