হবিগঞ্জে আলোচনার শীর্ষে ‘পুষ্পা’
আসন্ন কোরবানির ঈদে হবিগঞ্জে পশুর হাটে আলোচনার শীর্ষে ছিল ১ হাজার ১০০ কেজি ওজনের ‘পুষ্পা’। খামারি গরুটির দাম ১০ লাখ টাকা হাঁকালেও বিশাল আকৃতির পুস্পা শেষ পর্যন্ত বিক্রি হয়েছে সাড়ে ৭ লাখ টাকায়। আলোচিত এই গরুটি ঢাকার ওয়ারী এলাকার এক ব্যক্তি রোববার (২৪ মে) সকালে খামারে এসে ক্রয় করেছেন।