সুন্দরবনে হরিণ শিকারের ২৫টি ‘মালা ফাঁদ’ উদ্ধার
সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় বনবিভাগের নিয়মিত টহল চলাকালে হরিণ শিকারের ২৫টি বিষাক্ত ‘মালা ফাঁদ’ উদ্ধার ও অপসারণ করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সকালে সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী বনস্টেশনের আওতাধীন মন্দিরের খাল এলাকা থেকে এই ফাঁদগুলো উদ্ধার করা হয়।