ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দুই দিনের ইসরায়েল সফরের মধ্যে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে বড় ধরনের কৌশলগত চাল চাললো যুক্তরাষ্ট্র।
ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার আবহে প্রথমবারের মতো ইসরায়েলের মাটিতে নিজেদের সবচেয়ে শক্তিশালী ও অত্যাধুনিক এফ-২২ যুদ্ধবিমান মোতায়েন করেছে ওয়াশিংটন।
প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, ইসরায়েলের নেগেভ মরুভূমির ওভদা বিমান ঘাঁটিতে ১১টি এফ-২২ যুদ্ধবিমান মোতায়েন করার মাধ্যমে তেহরানকে কড়া ও স্পষ্ট বার্তা দিল যুক্তরাষ্ট্র।
এই পদক্ষেপকে কেবল প্রতিরক্ষা নয়; বরং সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি হিসেবেও দেখা হচ্ছে।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে স্নায়ুযুদ্ধ যখন তুঙ্গে, ঠিক সে মুহূর্তে ভারত ও ইসরায়েলের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও মজবুতে ব্যস্ত ভারতের প্রধানমন্ত্রী।
সফরসূচি অনুযায়ী, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে মিলিত হবেন মোদি।
এ ছাড়া তিনি ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ভাষণ দেবেন এবং সে দেশে বসবাসরত ভারতীয় প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করবেন।
তথ্যসূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস