ইরানের একাধিক সংবাদমাধ্যমের ওয়েবসাইটয়ে সাইবার হামলা চালানো হয়েছে। ইরানি বার্তা সংস্থা তাসনিম-এর বরাত দিয়ে আল জাজিরা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, হামলা শিকার ওয়েবসাইটগুলোর মধ্যে রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ-এর ওয়েবসাইট অচল হয়ে পড়েছে। তবে তাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট এখনো সচল রয়েছে।
এই সাইবার হামলার পেছনে কারা রয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।