দুবাই আন্তর্জাতিক এবং দুবাই ওয়ার্ল্ড সেন্ট্রাল-আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এক প্রতিবেদনে এ খবর নিশ্চিত করেছে।
দুবাই মিডিয়া অফিসের পক্ষ থেকে যাত্রীদের বিমানবন্দরে না আসার জন্য এবং ফ্লাইট বিষয়ে সর্বশেষ আপডেট জানতে সরাসরি তাদের এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।
এক বিবৃতিতে বলা হয়, 'আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রেখেছি এবং পরবর্তী আপডেট জানিয়ে দেওয়া হবে।'