ইরানের বিশেষজ্ঞ পরিষদের সদস্য আহমদ আলামোলহোদা জানিয়েছেন, পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং নতুন নেতা নির্বাচিত হয়েছেন।
রোববার (৮ মার্চ) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহর-এর প্রতিবেদনে বলা হয়, আহমদ আলামোলহোদা জানিয়েছেন, বিষয়টি এখন বিশেষজ্ঞ পরিষদের সচিবালয়ের প্রধান হোসেইনি বুশেহরির ওপর নির্ভর করছে। বর্তমানে এই সিদ্ধান্ত জনসম্মুখে আনুষ্ঠানিকভাবে ঘোষণার দায়িত্ব তার।
তথ্যসূত্র: বিবিসি