ইরানের সঙ্গে ইসরায়েল কোনো ‘দীর্ঘস্থায়ী যুদ্ধ’ চায় না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সা’র। সংবাদমাধ্যম মিডল ইস্ট আই-এর এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
জেরুজালেমে সাংবাদিকদের সঙ্গে আলাপকালের ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সংঘাত কখন শেষ করা হবে—সে বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করবে ইসরায়েল।
তিনি আরও বলেন, ‘যখন এটি শেষ করার সঠিক সময় হবে বলে আমরা মনে করব, তখন আমাদের মার্কিন বন্ধুদের সঙ্গে পরামর্শ করব।’
তিনি আরও ইঙ্গিত দেন, পরিস্থিতি বিবেচনায় নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করেই যুদ্ধ শেষ করার সময় নির্ধারণ করা হবে।