ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের বরাতে এ তথ্য জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস।
প্রতিবেদনে বলা হয়, ফোনালাপে পুতিন চলমান সংঘাত দ্রুত কমানোর ওপর জোর দেন।
ক্রেমলিন জানিয়েছে, পুতিন যত দ্রুত সম্ভব উত্তেজনা হ্রাস এবং রাজনৈতিক উপায়ে সমাধানের পক্ষে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেন।
ক্রেমলিনের ভাষ্য অনুযায়ী, পুতিন বলেছেন—পরিস্থিতি দ্রুত শান্ত করা এবং কূটনৈতিক উপায়ে সংকটের সমাধানই সবচেয়ে গুরুত্বপূর্ণ।