ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ যদি জুন পর্যন্ত স্থায়ী হয়, তাহলে আরও ৪ কোটি ৫০ লাখ মানুষ চরম ক্ষুধার সম্মুখীন হতে পারে।
বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) মঙ্গলবার (১৫ মার্চ) তাদের সর্বশেষ বিশ্লেষণে এই আশঙ্কার কথা জানিয়েছে।
সংস্থার উপনির্বাহী পরিচালক কার্ল স্কাউ জেনেভায় সাংবাদিকদের বলেন, যুদ্ধে খাদ্যদ্রব্য, জ্বালানি তেল এবং জাহাজ ভাড়া বা পরিবহন খরচ বৃদ্ধির ফলে কোটি কোটি মানুষ চরম খাদ্য সংকটের দিকে ধাবিত হবে বলে ধারণা করা হচ্ছে।
এমনটা ঘটলে বিশ্বে চরম ক্ষুধার্ত মানুষের সংখ্যা বর্তমানে রেকর্ডকৃত ৩১ কোটি ৯০ লাখের সীমাকেও ছাড়িয়ে যাবে।
তথ্যসূত্র: আল জাজিরা