ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে তুরস্ক ও সিঙ্গাপুর। দুই দেশই ইসলামি মাস শুরুর ক্ষেত্রে প্রচলিত চাঁদ দেখার পরিবর্তে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ওপর নির্ভর করে।
তুরস্কের পক্ষ থেকে জানানো জানিয়েছে, শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে। বৃহস্পতিবার তুরস্কসহ আশপাশের এলাকা থেকে শাওয়াল মাসের চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া সিঙ্গাপুর জানিয়েছে, শনিবার (২১ মার্চ) ঈদুল ফিতর পালন করা হবে। দেশটির জ্যোতির্বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সিঙ্গাপুর থেকে শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে না।
জানা গেছে, দুই দেশেই বুধবার রমজানের ২৮তম দিন চলছে এবং পূর্ব-গণনাকৃত চাঁদ দেখার ভিত্তিতেই ঈদের তারিখ নির্ধারণ করা হয়েছে।