যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর আরাদে হামলাস্থল পরিদর্শনকালে রোববার (২২) তিনি এ আহ্বান জানান। সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
নেতানিয়াহু দাবি করেন, কিছু দেশ ইতোমধ্যে এই পথে এগোচ্ছে এবং আন্তর্জাতিকভাবে আরও সমর্থন প্রয়োজন।
নেতানিয়াহু অভিযোগ করেন, ইরান বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। পাশাপাশি তিনি দাবি করেন, ইউরোপের গভীর অঞ্চল পর্যন্ত আঘাত হানার সক্ষমতা ইরানের রয়েছে।